Notice Board
জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযুগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরন তারই একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের মাদ্রাসায় বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরনিক পরিবর্তন, সাফল্য, আত্মপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে।
পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মহৎপ্রান ব্যক্তিগন তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত কিংবা শিহরিত হবেন। দূর থেকে আমাদের অন্তরাত্মার রাখি বন্ধনে আবদ্ধ হবেন। এতে এ প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা যোগ হবে বলে আমার বিশ্বাস। এ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে এ ওয়েবসাইটের শুভ সূচনালগ্নে শুভকামনা করছি।
এ মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ-পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক গুনাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন, যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ঠ লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ন দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষন ও নিবেদিত প্রান শিক্ষকমন্ডলী, ব্যবহারিক ক্লাস ও উপযুক্ত শ্রেনীকক্ষ। এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই রয়েছে। প্রতিষ্ঠান টি সম্পুর্নভাবে রাজনীতি মুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি অনাবাসিক প্রতিষ্ঠান।
কোন জাতি বা জনগোষ্ঠীর অগ্রযাত্রা ও উন্নয়নের প্রধান হাতিয়ার হলো শিক্ষা। যতদিন পর্যন্ত কোন জাতি শিক্ষিত না হবে ততদিন তাদের অবহেলা, গঞ্জনা, বঞ্চনার অবসান হবেনা। আর এই মহা সত্যকে উপলব্ধি করেই যুগে যুগে মহামানবগন মানবজাতির মুক্তি ও মহাকল্যানের নিমিত্তে শিক্ষাকে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে এসে সহজলভ্য ও সহজসাধ্য করার প্রয়াস চালিয়েছেন। আর তাদের এই মহান প্রচেষ্টার ফসল হিসেবে গড়ে উঠেছে মানবজাতির মুক্তি ও উন্নতির আলোকবর্তিকা স্বরুপ অসংখ্য বিদ্যাপিঠ। ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এক সময়ে অবহেলিত, অনগ্রসর ও শিক্ষা বিমুখ বৃহত্তর এলাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ শিক্ষা বিস্তারে এক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছে। এতদঅঞ্চলের কতিপয় বিশিষ্ঠ শিক্ষানুরাগী মহৎ প্রান ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তারপর বিভিন্ন চড়াই উৎরাই পার হয়ে ২০০১ খ্রিস্টাব্দে এই মাদ্রাসা টি এমপিও ভূক্ত হয়। শিক্ষক মন্ডলী ও অগনিত শুভার্থীদের অবিরাম পরিশ্রমে এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে।
বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। তার একটি মাধ্যম হলো অনলাইনের মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক তথ্য-উপাত্ত প্রদান করা। সে লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকার ওয়েবসাইট তৈরির জন্য নির্দেশ দিয়েছেন। সে উদ্দেশ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছি এবং এ ব্যবস্থা গ্রহন করার ফলে শিক্ষকবৃন্দ প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে পারবেন। এ ছাড়া দৈনিক কার্যক্রম, ভর্তি সংক্রান্ত তথ্য, সাধারন নোটিশ, ফলাফল এবং প্রয়োজনীয় তথ্যাবলি ওয়েবসাইটে অন্তর্ভূক্ত থাকবে। যুগের চাহিদা অনুসারে এ প্রতিষ্ঠাঙ্কে আরো সম্ররুদ্ধ এবং যুগোপযুগী করার জন্য এ মাদ্রাসার শিক্ষক, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই প্রচেষ্টা ফলপ্রসু হোক; এতদঞ্চলের এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সমূহের অগনিত মানুষের শুভেচ্ছা সিঞ্চনে- এ প্রার্থনা আমাদের।
এইচ,এম,আজিজুর রহমান হাওলাদার
সুপারিনটেনডেন্ট
ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা
ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা বৃহত্তর ভবনা এলাকার ইসলামি শিক্ষা ব্যবস্থার একটি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটি “ভবনা জুনিয়র মাদ্রাসা” নামে পরিচিত ছিল। ১৯৭৬ সালে মৌলভী শামসুর রহমান মোড়ল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগীতা করেন মৌলভী এ জে এম মঈনউদ্দীন মোড়ল, আব্দুল আজিজ শেখ, শেখ সুলায়মান, মোশাররফ ফারাজী ও ওতারউদ্দীন মাহাজন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক সহায়তায় মাদ্রাসাটি দীর্ঘদিন চলতে থাকে। অতঃপর ০১/০১/১৯৯৭ খ্রিস্টাব্দে হাফেজ মোহাম্মদ আলী সাহেবের প্রচেষ্টা ও সার্বিক সহযোগীতায় মাদ্রাসাটি দাখিল নবম শ্রেনী খোলার একাডেমিক স্বীকৃতি সহ ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামে প্রতিষ্ঠা লাভ করে এবং এরই ধারাবাহিকতায় ১৯৯৭ খ্রিস্টাব্দে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন অত্র মাদ্রাসার শিক্ষার্থীগন দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে।
পরবর্তীতে ০১/০১/২০০১ খ্রিস্টাব্দে মাদ্রাসাটি প্রথম স্বীকৃতি লাভ করে এবং ০১/০৪/২০০১ খ্রিস্টাব্দে এমপিও ভুক্ত হয়। অদ্যাবধি মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
ডাকঘরঃ টাউন নওয়াপাড়া, উপজেলাঃ ফকিরহাট, জেলাঃ বাগেরহাট।
Email: suparvabna@gmail.com
মোবাইলঃ 01912252447
কপিরাইট @২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। Developed By ‘Sheikh Ahmmad Ali‘ Web Developer “Talent Computer“